তৃতীয়বারের মতো সভাপতি সালাহউদ্দিন
প্রকাশ: শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
তৃতীয়বারের মতো সভাপতি সালাহউদ্দিন-ফাইল ফটো-

তৃতীয়বারের মতো সভাপতি সালাহউদ্দিন-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম, ঢাকা : শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাফুফে নির্বাচন-২০১৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন গত দুইবারের নির্বাচিত কাজী মো: সালাহউদ্দিন। ফলে, ২০০৮ ও ২০১২ সালের পর টানা তৃতীয়বারের মতো তিনি বাফুফের সভাপতি পদে থাকলেন। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৪ জন। সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৪ ভোট। একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরসিংদীর পলাশ থানার সাংসদ কামরুল আশরাফ খান পোটন। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় হোটেল রেডিসনে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ১০ জন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি পদে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গেলবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা আব্দুস সালাম মুর্শেদী।

তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ৩০ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝