এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা ছিল: গম্ভীর
প্রকাশ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা ছিল: গম্ভীর

এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা ছিল: গম্ভীর

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: রাইজিং পুনে সুপারজায়ান্টসের মাঠে খেলতে গিয়েও নিজেদের মেলে ধরেছেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা। তুলে নিয়েছেন ২ উইকেটের ব্যবধানের রোমাঞ্চকর জয়। এই জয়ে নবম আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কেকেআর। ৫ ম্যাচের তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে গুজরাট লায়ন্স। পুনের অবস্থা খুব একটা ভালো না। ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তাদের মহেন্দ্র সিং ধোনির দলের অবস্থান সপ্তম!
২৪ এপ্রিল রোবরার পুনের বিপক্ষে খেলতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা কেকেআরের ব্যাটসম্যান মানীশ পাণ্ডে। এটা নাকি দলের জন্য বড় ধাক্কা ছিল। কেকেআর অধিনায়ক গম্ভীর জানালেন এমনই। তবে সেই ধাক্কা সামলে নিয়েছেন সুরিয়া কুমার যাদব। ৪৯ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬০ রানের মূল্যবান ইনিংস খেলে কেকেআরকে জয় এনে দেন তিনি। নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
ম্যাচ শেষে তাই স্বস্তিতে ছিলেন কেকেআর অধিনায়ক গম্ভীর। বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার আর উথাপ্পার ব্যাটে রান না আসা। তবে এই অবস্থায় সুরিয়া কুমার যেভাবে ব্যাট করল, সেটা অসাধারণ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে ছিল না মানীশ। এটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল। ওই জায়গায় সুরিয়াকে পাঠানোটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সে আমাদের সামনে নতুন বিকল্প তৈরি করে দিল।
পুনের বিপক্ষে বোলিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন গম্ভীর। বলেন ‘শেষ ৩-৪ ওভারে আমরা ভালো বল করতে পারিনি। আমাদের আরো পেশাদার হতে হবে। ভেবেছিলাম ১৪৫এর মধ্যে পুনেকে আটকে দিতে পারব। বোলিং আক্রমণকে আরো আক্রমণাত্মক হতে হবে। তবে শেষে খারাপের থেকে ভালোই বেশি।’

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ২৫ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝