ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল-ফাইল ফটো-

ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল-ফাইল ফটো-

মুহাম্মদ আবু হেলাল,তাজাখবর২৪.কম,ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্ব-স্ব ইউনিয়নের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনারের ঘোষিত তফসীল অনুযায়ী à§­ এপ্রিল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সকাল ১০ঘটিকা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ৭মে এ উপজেলায় ইউনিয়ন পরিষদ  নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৩৫জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৮৮জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। à§­ ইউনিয়নের প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, কাংশা ইউনিয়নের ঃ  মোঃ জহুরুল হক (আ’লীগ), আনার উল্লাহ(বিদ্রোহী,আ’লীগ), আব্দুর রউফ সরকার(বিদ্রোহী,আ’লীগ), আজিজুল হক ধুলূ(বিদ্রোহী,আ’লীগ), মোঃ আতাউর রহমান(বিএনপি), নুরে আলম (ইসলামী আন্দোলন), সুলতান আহম্মেদ(স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম(জাসদ), মোঃ খোরশেদ আলী(কৃষক শ্রমিক জনতা লীগ)। নলকুড়া ইউনিয়নের ঃ মোঃ আইয়ুব আলী ফর্সা (আ’লীগ), মোঃ রুকুনুজ্জামান (বিএনপি), মোঃ খলিলুর রহমান(বিএনপি, বিদ্রোহী), মোঃ ইব্রাহিম খান(বিএনপি, বিদ্রোহী)। ধানশাইল ইউনিয়নের ঃ মোঃ শফিকুল ইসলাম (আ’লীগ) ও মোঃ আব্দুর রশিদ (বিএনপি)। গৌরীপুর ইউনিয়নের ঃ মোঃ হাবিবুর রহমান মন্ট(আ’লীগ), মোঃ আব্দুছ সালাম(বিএনপি), মোঃ সুলতান আহাম্মেদ খোকা (স্বতন্ত্র), সুলতানা রাজিয়া(স্বতন্ত্র)। মালিঝিকান্দা ইউনিয়নের ঃ মোঃ মোজাম্মেল হক(আ’লীগ), মোঃ আব্দুল বাদির (বিএনপি), মোঃ ফারুক হোসেন (জাতীয় পার্টি),মোঃ মোখলেছুর রহমান চান (জাসদ), নুরুল ইসলাম তোতা (স্বতন্ত্র)। হাতীবান্ধা ইউনিয়নের ঃ মো নুরুল আমিন দুলা (আ’লীগ), মোঃ জাহাঙ্গীর আলম(বিএনপি), মোঃ নাছির উদ্দিন(আ’লীগ বিদ্রোহী), মোঃ আমিনুল ইসলাম খুরু(আ’লীগ বিদ্রোহী), ফারুক আহম্মেদ(জাতীয় পার্টি)। ঝিনাইগাতী ইউনিয়নের ঃ মোঃ জয়নাল আবেদীন খাঁন (আ’লীগ), মোঃ শাহজাহান আকন্দ (বিএনপি), মোঃ মোফাজ্জল হোসেন চাঁন(আ’লীগ বিদ্রোহী), আবু বকর সিদ্দিক তোতা(আ’লীগ বিদ্রোহী), মোঃ জামাল উদ্দিন  (জাতীয় পার্টি), মোঃ সুন্দর আলী(কৃষক শ্রমিক জনতা লীগ)।


তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার ০৮ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝