স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বিবি ও দুদকের
প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
                                                                       তাজাখবর২৪.কম, ডেস্ক ঢাকা: বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদকি
স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বিবি ও দুদকের-ফাইল ফটো-

স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বিবি ও দুদকের-ফাইল ফটো-

ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নেতারা। বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান ৬ এপ্রিল বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হওয়ার পর মতিঝিলস্থ ব্যাংক ভবনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া সেখানে ক্যামরা নিয়ে প্রবেশ করা যাবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে। এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠান দুদকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা বেআইনী, অসাংবিধানিক ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে আমরা মনে করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সংবাদকর্মীরা দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই পেশাগত দায়িত্ব পালন করে। সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। তাদের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যমে তা প্রকাশ ও প্রচার করা। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে কোন সংবাদকর্মীকে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অর্থ হচ্ছে ওই প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতার কোন ধার ধারেনা। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক ও দুদক তাদের হঠকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের মতই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবে। তা না হলে সাংবাদিক সমাজ তাদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচী নিতে বাধ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তি

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ০৬ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝