শেরপুরে বিস্ফোরক উদ্ধার,আটক ৬
প্রকাশ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
শেরপুরে বিস্ফোরক উদ্ধার,আটক ৬

শেরপুরে বিস্ফোরক উদ্ধার,আটক ৬

তাজাখবর২৪.কম,বগুড়া: শেরপুরে বোমা বিস্ফোরণ ও বিস্ফোরকসহ তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় নিহত তরিকুলের বাবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বোমা বানাতে গিয়ে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

আটককৃতরা হলেন- নিহত তরিকুলের বাবা আবু বক্কার সিদ্দিক, ভাই ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখার সিনিয়র অফিসার সানাউল্লাহ, স্থানীয় জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, বরকত উল্লাহ, বোন শাকেরা খাতুন ও ভাই আহসান হাবিবের স্ত্রী মাহবুবা খাতুন।

বোমা বিস্ফোরণের পর ওই বাড়ি তল্লাশি করে গ্রেনেড-বোমা উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। সেইসব পাসপোর্টের সূত্র ধরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। সেইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের পর নিহত তরিকুল ইসলামের পরিচয় জানা যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মণ্ডল জানান, ৪ এপ্রিল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির বাবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

নিহত তরিকুল ২০০৫ সালের ১৭ আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময় সিরাজগঞ্জ আদালত চত্বরে বোমা হামলা চালায়। সেসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিন বছর কারাভোগের পর তিনি আদালত থেকে বেকসুর খালাস পান।

উল্লেখ্য, রোববার রাতে শেরপুর উপজেলা জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত হন। পরে ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ গ্রেনেড-বোমাসহ বিস্ফোরক উদ্ধার হয়।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ০৫ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝