পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ: রোববার, ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-ফাইল ফটো-

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,নিউজ ডেস্ক,ঢাকা : বাংলাদেশ পুলিশে বেশকিছু পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে ৪৪ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনপত্র আগামী ২ মে’র মধ্যে বিজ্ঞাপনে দেয়া ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের জন্য বিস্তারিত জানতে - সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১৩ জনকে নিয়োগ দেয়া হবে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে। এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ ও বাংলায় ৭০ শব্দ গতি থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংয়ে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পরিসংখ্যান সহকারী: পরিসংখ্যানে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি শূন্য পদে। পদটি শুধু মুক্তিযোদ্ধা কোটার জন্য সংরক্ষিত। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদটিতে নিয়োগ দেয়া হবে ৩০ জন। এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ওয়ার্ড প্রসেসিংয়ে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদনের বয়স:
১ এপ্রিল-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ছেলেমেয়ের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন ফরম পূরণ করে ১০০ টাকা পরীক্ষার ফিসহ আবেদনপত্র জমা দিতে পারবেন ২ মে-২০১৬ তারিখ পর্যন্ত। বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.police.gov.bd/RecruitmentInformation.php।

তাজাখবর২৪.কম: ঢাকা রোববার ০৩ এপ্রিল ২০১৬
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝