আফগানিস্থানে অপহৃত সিরাজুল উদ্ধারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রকাশ: রোববার, ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
আফগানিস্থানে অপহৃত সিরাজুল উদ্ধারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আফগানিস্থানে অপহৃত সিরাজুল উদ্ধারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

কাজী বাবলা,তাজাখবর২৪.কম,পাবনা: ১৫ দিনেও আফগানিস্থানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন উদ্ধার হয়নি। পাবনার সন্তান সিরাজুল ইসলাম সুমনকে দ্রুত উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৩ এপ্রিল রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমাদেন অপহৃত সিরাজুলের পিতা এজেম উদ্দিন খান।
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো স্মারকলিপিটি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এ সময় পরিবারের সদস্যদের কাছে অপহরণের ঘটনা শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন জেলা প্রশাসক। স্মারকলিপি প্রদানকালে সিরাজুলের পিতা এজেম উদ্দিন ছাড়াও তার মা, ভাই ও বোন উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ১৫ দিন অতিবাহিত হলেও সিরাজুল ইসলাম সুমনের কোনো সন্ধান না পাওয়ায় তার বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা অসুস্থ্য হয়ে পড়েছেন। তারা সিরাজুলকে জীবিত ও সুস্থ্য দেহে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ১৭ মার্চ আফগানিসস্থানের কুন্ডুরিয়া থেকে বাগলান যাওয়ার পথে বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা পাবনার সিরাজুল ইসলাম ও হাজী শওকত আলীকে অপহরণ করে।

তাজাখবর২৪.কম: ঢাকা রোববার ০৩ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝