মেসির মাইলফলকের হাতছানি
প্রকাশ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
মেসির মাইলফলকের হাতছানি-ফাইল ফটো-

মেসির মাইলফলকের হাতছানি-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি মানেই তো রেকর্ড! একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন তিনি। এল ক্লাসিকোতে আরেকটি মাইলফলকের হাতছানি রয়েছে মেসির সামনে। রিয়ালের জালে একবার বল জড়াতে পারলেই বার্সেলোনা সুপারস্টার স্পর্শ করবেন ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক।
২ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টায় ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে স্বাগত জানাবে বার্সা। স্টেডিয়াম সাজবে সদ্য প্রয়াত ইয়োহান ক্রুইফের ছবিতে। বার্সার খেলোয়াড়দের গায়ে চড়বে সাবেক এই ফুটবলারের সম্মানে ‘গ্রাসিয়াস ইয়োহান’ লেখা জার্সি। আবেগের ম্যাচে নিজেকে মেলে ধরতে চাইবেন মেসি। গোল করে সেটি চাইবেন ক্রুইফকে উৎসর্গ করতে।
গত ম্যাচে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বলিভিয়ার বিপক্ষে একবার লক্ষ্যভেদ করেন মেসি। সেটি ছিল তার ক্যারিয়ারের ৪৯৯তম গোল। আর ৫০০তম গোলটি হয়তো পেয়ে যাবেন আজকের এল ক্লাসিকোতেই। মর্যাদার লড়াইয়ের ম্যাচে মাইলফলক স্পর্শ করতে পারলে মন্দ কিসে? বার্সাও তো এগিয়ে যাবে জয়ের পথে।
অবশ্য নিজের মাইলফলক নয়, দলের জয়টাই বড় করে দেখছেন মেসি। বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫০০তম গোলটা করলে ভালোই হবে। তবে তার চেয়ে আরো ভালো হবে ম্যাচটা জিততে পারলে।
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ০২ এপ্রিল ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝