ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৭ সম্পন্ন, প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
এস,এম,সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো: যশোর জেলার ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে। আজ শনিবার সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একনাগারে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ভোটারের সংখ্যা ৬০২ জন। এবারের নির্বাচনে সভাপতি পদসহ সহসভাপতি পদসহ বিভিন্ন পদে প্রায় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যডভোকেট সৈয়দ এ,এইচ,এম সাবেরুল হক সাবু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী সমর্থিত লইয়ার্স কাউন্সিলর প্রার্থী আইনজীবী ইসমত হাসার। সাবেরুল হক সাবু যশোর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি পাশাপাশি তিনি সরকারি কৌশূলী (পিপি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। অন্যদিকে কিসমত হাসার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশূলী অতিরিক্ত(পিপি)এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
সাধারণ সম্পাদক পদের প্রাথী রয়েছেন বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী। এই পদে লড়ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ্যাডভোকেট নুর আলম পান্নূ, লইয়ার্স কাউন্সিলর আ,ক,ম মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ। অন্যান্য পদে অর্থাৎ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। যুগ্ম সম্পাদক পদে ৪ জন, সহকারি সম্পাদক পদে ত জন, এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৪ জন। অপরদিকে কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ভোটারদের মতে ব্যক্তি ইমেজ, পেশাগত সম্পর্ক, সাংগঠনিক সমর্থন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।