শেরপুরে জমি কিনে বিপাকে কৃষক সাদা মিয়া
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৪:১০ পিএম  (ভিজিট : )
শেরপুরে জমি কিনে বিপাকে কৃষক সাদা মিয়া

শেরপুরে জমি কিনে বিপাকে কৃষক সাদা মিয়া

তাজাখবর২৪.কম, সুমন কুমার দে,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে মুন্সিরচর হরিণধরা গ্রামের কৃষক সাদা মিয়া (৬৮) জমি কিনে বিপাকে পড়েছেন। ক্রয়কৃত ২৩ শতাংশ জমি নিয়ে একই গ্রামের কয়েকজন নারীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। এঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ তুলেছেন তিনি।এলাকাবাসীর সূত্রে জানা যায়, হরিণধরা গ্রামের নওফেল মিয়ার ছেলে সাদা মিয়া ১৯৯৭ সালের ২৭ নভেম্বর হরিণধরা মৌজার বি.আর.এস-১৯১৯ নম্বর খতিয়ানের ১৭০ নম্বর দাগে ২৩ শতাংশ জমি সাহাবউদ্দীন ও মতিমহলদারের কাছ থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন।

 
শেরপুরে জমি কিনে বিপাকে কৃষক সাদা মিয়া

শেরপুরে জমি কিনে বিপাকে কৃষক সাদা মিয়া

গত ২০ আগস্ট ২০২৬ তারিখে সাদা মিয়া তাঁর লোকজন নিয়ে জমিতে আমন ধানের চারা রোপণ করতে গেলে একই গ্রামের হিন্দুরী বেওয়া (৬০), লাল ভানু (৫৮), আমেনা খাতুন (৫৬), সবুজা খাতুন (৫১) ও স্বপ্না বেগম (৪৮) তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় পরিস্থিতি এড়াতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাদা মিয়া তাঁর লোকজন নিয়ে জমি থেকে চলে আসেন বলে এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে ২৮ নভেম্বর শনিবার সকালে সাদা মিয়া সাংবাদিক'দের জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি বাদী হয়ে আটজনকে বিবাদী করে  একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

সাদা মিয়া আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবারের লোকজন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তার।এবিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। জমির প্রকৃত মালিকানা ও বিরোধের বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩, ১৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝