দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১১:৩২ এএম  (ভিজিট : )
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়

বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।সূত্র আরও জানায়, তার পাসপোর্ট নম্বর A08921483। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝