রামুতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দাম, হতাশ চাষীরা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম  (ভিজিট : )
রামুতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দাম, হতাশ চাষীরা

রামুতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দাম, হতাশ চাষীরা

কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার)  প্রতিনিধি:কক্সবাজারের রামুতে কৃষকের স্বপ্নের সোনালী ফসল আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কর্তনে শ্রমিকের দ্বিগুন দামে হতাশ হয়ে পড়েন চাষীরা।জানা যায়, উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, খুনিয়াপালং,জোয়ারিয়ানালা, চাকমারকুল ও ঈদগড়  ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে চলতি মৌসুমে সোনালী আমন ধান কর্তনে হিড়িক পড়েছে। শ্রমিকের চড়া দামে হিমশিমে পড়েন চাষারা। দলবদ্ধ হয়ে শ্রমিকরা চাষীদের বাড়ি বাড়ি ধান কাটতে যাচ্ছে দ্বিগুন দামে। নিরুপায়ে শ্রমিকদের নিয়ে নিতে হচ্ছে।
‎
‎১৬ নভেম্বর ঈদগড়  বাজারের  বিভিন্ন পয়েন্টে শ্রমিক কেনা বেচার দৃশ্য চোখে পড়ে। ২/৪ জন, ৫/৬ জন বা কম বেশি গ্রুপে বিভক্ত হয়ে ধানের মৌসুম ভিত্তিক কর্তন কাজে আসেন তারা। বিশেষ করে সোমবার ও শুক্রবার   সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক কেনাবেচা হয়ে থাকে এ স্থানে।
‎
‎রোহিঙ্গা ক্যাম্পের ৭ ও ৮ নং ব্লকের কজন শ্রমিক জানান, বসে বসে সময় কাটাতে পারছিনা। বেকারত্ব ভাল লাগেনা। এবার ধান কর্তন কাজে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। মজুরি কত জানতে চাইলে দৈনিক ৮শ থেকে ৯শত টাকা বলেও জানায়। বাজারে আসা গর্জনিয়ার  আবদুল হক  নামের আরেক শ্রমিক জানান, স্থানীয়দের কাজে নিয়ে যাই কম সংখ্যক লোকজন। ন্যায্য মজুরি না পেলে ধানকাটা সম্ভব নয়।
‎
‎সচেতন মহল জানান, চলতি মৌসুমে ধান কর্তনের মাঠ ভিনদেশীয় শ্রমিকের দখলে থাকে। এবছরও তাই হলো। রোহিঙ্গা শ্রমিকের কারনে স্থানীয় শ্রমিক বা কর্মজীবিরা অনেকটা কোনঠাসা। এদের কারনে বহুজন চাষা স্থানীয় শ্রমিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।‎শ্রমিক নিতে আসা শামশুল আলম নামের এক চাষা জানান, ৯শ ও ১ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলাতে পারিনা। তাই বেশি দামে শ্রমিক নিতে হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝