পরপর দুই বলে তানজিদ-মুশফিকের বিদায়, রাবাদার ৫ উইকেট
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিট : )
পরপর দুই বলে তানজিদ-মুশফিকের বিদায়, রাবাদার ৫ উইকেট

পরপর দুই বলে তানজিদ-মুশফিকের বিদায়, রাবাদার ৫ উইকেট

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের জুটিতে শুরুর বিপর্যয় সামলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাগিসো রাবাদা জ্বলে উঠলেন আবারও। তানজিদ তামিমকে বোল্ড করে ভাঙলেন ৯৯ রানের জুটি। আর তার পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ অভিজ্ঞ মুশফিকুর রহিম। টানা দুই উইকেট হারিয়ে আবারও ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশের ব্যাটিং অর্ডার। আর প্রথম পাঁচ উইকেট শিকার করে মূর্তিমান ত্রাস হিসেবে আবির্ভূত রাবাদা।

টেস্ট ক্যারিয়ারে ১৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন রাবাদা। এই প্রোটিয়া পেসারের তোপে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ২২ রানে প্রথম ৩ উইকেট হারানোর পর ৯৯ রানের জুটি। এরপর আবারও টানা ২ উইকেট। রাবাদা রীতিমতো ছেলেখেলা করছেন টাইগার ব্যাটারদের নিয়ে। ১১ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে শিকার করলেন ৫ উইকেট। স্পেলের সম্ভাব্য শেষ ওভারে শিকারের তালিকায় যোগ হলো তানজিদ তামিম আর মুশফিকুর রহিমের নাম।

প্রথমে ১১তম ওভারের প্রথম বলেই বোল্ড অর্ধশতক হাঁকানো তানজিদ তামিম। রাবাদার বাউন্সার স্টাম্পে টেনে বোল্ড হয়েছেন এই বাঁহাতি। আউট হওয়ার আগে ১০৮ বলে ১২ চারে ৬৭ রানের ইনিংস খেলেছেন তানজিদ। তানজিদের বিদায়ের পর ক্রিজে এসে প্রথম বলেই উইকেটের পেছনে হার্মারের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের পর গোল্ডেন ডাক মারলেন এই অভিজ্ঞ ব্যাটারও। ক্রিজে সেট ব্যাটার তাওহীদ হৃদয়ের সঙ্গী হয়েছেন লিটন দাস। হৃদয় ব্যাট করছেন ৩৩ রানে। লিটনও খুলেছেন রানের খাতা। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৭ রান। 

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩, ০৪ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝