বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম  (ভিজিট : )
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: নীরবে বাড়ছে ডায়াবেটিসের বিস্তার। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।

আজ (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষকে উৎসাহিত করাই দিবসটির মূল লক্ষ্য।১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করা হয়েছিল। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালন করা হয়।

ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি রোগ। সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এমনকি গুরুতর সংক্রমণের কারণে পা কেটে ফেলতে হতে পারে।বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সুষম খাবার গ্রহণ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। তাই রোগটি থেকে সুরক্ষিত থাকতে এখন থেকেই জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝