টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম  (ভিজিট : )
টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কামাল শিশিরতাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার)  প্রতিনিধ : টেকনাফে মাদক ও মানবপাচারের বিরুদ্ধে অভিযানে সেনাসদস্য হত্যা মামলার অন্যতম আসামি রোহিঙ্গা সন্ত্রাসী মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) গ্রেফতার হয়েছেন।টেকনাফের হ্নীলা মুছনী বাজার থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বক্কইন্যা মুছনী ক্যাম্পের এইচ ব্লক ৫নং রুমের মৃত কামাল হোসেনের ছেলে এবং সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নং আসামি।১১ নভেম্বর সকাল ১০ টার দিকে গ্রেফতারের তথ্যটি জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর ১২টার দিকে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮নং আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এসআরবি।জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝