প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম (ভিজিট : )
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ছয়টি এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতাভুক্ত। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।পোস্টে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’এদিকে ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮