কেন্দুয়ায় ছাত্রীর সাথে অনৈতিক আচরণের অভিযোগে অফিস সহায়ক বরখাস্ত
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ছাত্রীর সাথে অনৈতিক আচরণের অভিযোগে অফিস সহায়ক বরখাস্ত

কেন্দুয়ায় ছাত্রীর সাথে অনৈতিক আচরণের অভিযোগে অফিস সহায়ক বরখাস্ত

রাখাল বিশ্বাস, তাজাখবর২৪.কম, 
কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে অনৈতিক অসদাচরণের অভিযোগে ওই বিদ্যালয়ের অফিস সহায়ক দিদারুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি জানান, বিদ্যালয়ের এডহক কমিটির গত ১৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক হিসেবে এই বরখাস্তের আদেশ দেন।সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকালে মজলিশপুর উচ্চবিদ্যালয়ের  অভিযুক্ত অফিস সহায়ক দিদারুল আলমের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে অনৈতিক অসদাচরণের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন বিদ্যালয়ের এডহক কমিটির জরুরি  সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণ হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (শিক্ষক ও কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী তাকে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ বলেন, ​বরখাস্তকালীন আদেশে তাকে কিছু শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, পূর্বানুমতি ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। বিদ্যালয়ের সব চাবি ও দাপ্তরিক নথিপত্র অবিলম্বে অফিসে বুঝিয়ে দেওয়া জন্য বলা হয়েছে। স্থায়ী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিধি অনুযায়ী সে খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ , ২১ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝