দেশের বাজারে সোনার দামে বড় লাফ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম  (ভিজিট : )
দেশের বাজারে সোনার দামে বড় লাফ

দেশের বাজারে সোনার দামে বড় লাফ

তাজাখবর২৪.কম,অর্থ ও বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।উল্লেখ্য, এক ভরি সোনা পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝