প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : )
শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা
তাজাখবর২৪.কম,শেরপুর: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর শহরের রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চন্দ্র শিপলুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি সুজিত দাস সুমন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন বিষয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিয়ে আলোচনা করা হয়।এতে বক্তব্য রাখেন- ডেনিশন দুলাল মারাক, সুভাষ বিশ্বাস, তুলশী রাম পাল, রাজন দাস, সনেন্দ্র সিম সাং, লেবানস মারাক, কৃষ্ণ সাহা, সঞ্জীব সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে শারদীয় দুর্গাপূজাসহ সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তদের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। পরে সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩, ১৩ রবউিস সানি ১৪৪৮