পাংশায় দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে ওসির মতবিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিট : )
পাংশায় দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে ওসির মতবিনিময়

পাংশায় দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে ওসির মতবিনিময়

উজ্জল হোসেন, তাজাখবর২৪.কম,পাংশা(রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পাংশা মডেল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাংশা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।সভায় পাংশা উপজেলার ১০৫টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পূজা মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও পাহারার ব্যবস্থা রাখতে হবে। এখন থেকেই মন্দির ও আশপাশের এলাকায় পর্যায়ক্রমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।তিনি আরও বলেন, পূজা চলাকালীন মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,পাংশায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ তুলে ধরেন।পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবু বিধান কুমার বিশ্বাস, প্রান্তোস কুণ্ডু, চিত্তরঞ্জন কুন্ডু, ধীরেন্দ্রনাথ কমিশনার, উত্তম কুমার পাল প্রমূখ। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩,  ১২ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝