প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম (ভিজিট : )
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৯৪ সেন্ট বা দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তারা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে দুই দেশের মধ্যে কীভাবে এ ধরনের সমাধানে পৌঁছানো হবে, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।ইরানের এই অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। একই সঙ্গে সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তেলের দামের ওপর প্রভাব ফেলছে।বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের গতিপ্রকৃতি এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি আগামী দিনগুলোতে জ্বালানি তেলের দামের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩, ১২ রবউিস সানি ১৪৪৮