কেন্দুয়ায় লরির ধাক্কায় ঔষধ প্রতিনিধি নিহত, লরিসহ চালক আটক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ পিএম  (ভিজিট : )
নিহত মামুন মিয়া (২৮)।

নিহত মামুন মিয়া (২৮)।

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): কেন্দুয়া- নেত্রকোনা সড়কের রামপুর এলাকায় মোটরসাইকেলের সাথে বিদ্যুতের খাম্বাবাহী লরির ধাক্কায় মামুন মিয়া (২৮) নামে  ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। পুলিশ লরিটি জব্দ ও চালককে আটক করেছেন। নিহত মামুন নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারিন্দা ইউনিয়নের পাইলাটি গ্রামের বজলু মিয়ার ছেলে। অপর দিকে লরির চালক জসিম উদ্দিন (৩৮) কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে কেন্দুয়া থেকে মোটরসাইকেলে পূর্বধলার দিকে যাচ্ছিলেন ঔষধ প্রতিনিধি মামুন মিয়া এবং নেত্রকোনা থেকে বিদ্যুতের খাম্বা নিয়ে চিটাগাং যাচ্ছিল লরিটি।কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় আসলে লরির ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা মারাত্নক আহত মামুনকে উদ্ধার করে রামপুর বাজারে নিয়ে এলে তাকে স্থানীয়রা মৃত ঘোষনা করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়া লরিটিকে চালকসহ চৌরাস্তা এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাতে মরদেহ উদ্ধার করে সোমবার (২১সেপ্টেম্বর) নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং লরিটি জব্দ ও চালক থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ০৯ রবউিস সানি ১৪৪৮

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝