পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিট : )
পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানা গেল নতুন সম্ভাব্য সময়

তাজাখবর২৪.কম,ঢাকা: চলতি বছরের ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পিছিয়ে এবার আগামী বছরের জানুয়ারি মাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে কমিশন।রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা থেকে সড়ে দাঁড়ানের পরিকল্পনা করেছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না।তফসিল ঘোষণা কবে, এমন প্রশ্নে ইসি মাছউদ আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩, ০৮ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝