বাহাদুরপুরে চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিলেন আহম্মদ মন্ডল, মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
উজ্জল হোসেন, তাজাখবর২৪.কম,পাংশা (রাজবাড়ী): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোটরসাইকেল শোডাউন করেছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ মন্ডল ওরফে আহই মন্ডল। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগমারায় নিজ বাড়ি থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ে শোডাউন শুরু করেন তিনি। পরে মোটরসাইকেলের বহরটি বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামাঞ্চল প্রদক্ষিণ করে।
শোডাউনে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শোডাউনের বহর।পরে মোটরসাইকেলের বহরটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আয়োজিত এ শোডাউনের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানান দেন বিএনপি নেতা আহম্মদ মন্ডল।নির্বাচনকে সামনে রেখে তাঁর এই শোডাউনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩, ০৭ রবউিস সানি ১৪৪৮