আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ এএম  (ভিজিট : )
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন তিনি।পাভেলের ভাষ্য, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন অভিনেতা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়।‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান পাভেল। বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেতা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝