নুরুজ্জামান মৃধার উদ্যোগে ৭৫ জন গেলেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম  (ভিজিট : )
নুরুজ্জামান মৃধার উদ্যোগে ৭৫ জন গেলেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ

নুরুজ্জামান মৃধার উদ্যোগে ৭৫ জন গেলেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ

মো: আলামিন, তাজাখবর২৪.কম, কালীগঞ্জ (গাজীপুর):  সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধা। তাঁর উদ্যোগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ওই ওয়ার্ডের ৭৫ জন নারী-পুরুষ পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন।নুরুজ্জামান মৃধার পক্ষ থেকে ওমরাহযাত্রীদের সম্মানের সঙ্গে সফরে পাঠানো হয়। পবিত্র এই সফরের মাধ্যমে অনেকের দীর্ঘদিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, নুরুজ্জামান মৃধা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগেও তাঁর উদ্যোগে অনেক মানুষ পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৭৬ জন তাঁর উদ্যোগে পবিত্র হজ্ব পালনের সুযোগ পেয়েছেন। নুরুজ্জামান মৃধার উদ্যোগ শুধু তাৎক্ষণিক মানবিক সহায়তায় সীমাবদ্ধ নয়। তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের মোট ৫০০ জন মানুষকে পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। স্থানীয়দের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় এ লক্ষ্য বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পবিত্র ওমরাহ পালনে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে যাত্রীরা ওয়ার্ডবাসীর কাছে দোয়া কামনা করেন। তাঁদের সফর নিরাপদ ও সুন্দর হওয়া, সুস্থভাবে পবিত্র ওমরাহ পালন এবং নিরাপদে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।নুরুজ্জামান মৃধার এমন উদ্যোগকে মানবিক ও ধর্মীয় কল্যাণমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁরা তাঁর এই উদ্যোগের সফলতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝