সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিট : )
সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

আবুল কাশেম রুমন, তাজাখবর২৪.কম,সিলেট : রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর সিলেটে এসেই হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ  মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির  নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝