নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম  (ভিজিট : )
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এই অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। যাদের বাড়ি উপহার দেওয়া হচ্ছে তারা হলেন— পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।রোববার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩, ৩০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝