কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার বিক্রির অনিয়ম ধরা পড়ে।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা ও সঙ্গীয় আইনশৃঙ্খলা বাহিনী।পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ৮ ধারায় মোবাইল কোর্ট মামলা করা হয়। মামলায় দোকানের মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এমন  অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩, ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝