যশোর জেলা বিএনপির আয়োজনে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম  (ভিজিট : )
যশোর জেলা বিএনপির আয়োজনে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এসএম সেলিম,তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোর জেলা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান গত শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়। যশোর জেলা বিএনপির সভাপতি এ্যডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহক,সাবেক সম্পাদক মন্ডলী সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। আলোচনা সভার শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করা হয়। আলোচনা সভায় যশোর জেলার সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ক্যাপশন:-যশোর জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। সংবাদ ও ছবি সাংবাদিক এসএম সেলিম যশোর।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝