জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত দিলেন হাইকোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম  (ভিজিট : )
 চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ।

চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত আবেদনটি ফেরত দেওয়ার আদেশ দেন।আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। শুনানি শেষে আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

রিয়াজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটিতে জুলাই আন্দোলনকালে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানাকে নির্দেশ দেন। পরে ২ মে মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।আসামির তালিকায় রিয়াজ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ বিনোদন জগতের আরও ১৩ জন রয়েছেন।উল্লেখ্য, হাইকোর্টে জামিন আবেদন ফেরত দেওয়ার অর্থ এই নয় যে আদালত আবেদনটি খারিজ করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝