যে কারণে ১০ মিনিট পর থেমে যাবে আর্জেন্টিনার সব খেলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম  (ভিজিট : )
যে কারণে ১০ মিনিট পর থেমে যাবে আর্জেন্টিনার সব খেলা

যে কারণে ১০ মিনিট পর থেমে যাবে আর্জেন্টিনার সব খেলা

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালির আয়োজন করা হবে।এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে। আর্জেন্টিনার জার্সিতে মেসির ঐতিহাসিক ১০ নম্বরের প্রতি সম্মান জানাতেই ম্যাচের ১০ মিনিট পর এই আয়োজন করা হচ্ছে।শুধু ফুটবল নয়, এ কর্মসূচির আওতায় থাকছে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও। বড় পর্দা থাকা স্টেডিয়ামগুলোতে ম্যাচ শুরুর আগে এএফএর তৈরি একটি বিশেষ প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মেসির প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগের অংশ হিসেবে মাঠের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারির দর্শকদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এএফএ। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান সবকিছুর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের কিংবদন্তিকে সম্মান জানাবে।এরই মধ্যে কোপা আর্জেন্টিনার ম্যাচে মেসির প্রতি এমন শ্রদ্ধা দেখা গেছে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার মহাতারকাকে সম্মান জানান।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসির দখলে। ৩৯ বছর বয়সী এই তারকা জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল।গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন চিঠিতে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।তবে দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কিন্তু এএফএর এই উদ্যোগে স্পষ্ট আর্জেন্টিনার ফুটবল সমাজ তাদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রস্তুত।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝