পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম  (ভিজিট : )
পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী খান বাবু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহা মো.রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩, ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝