ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:১৫ এএম  (ভিজিট : )
ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি

তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা কার্যালয় আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।কার্যালয় আদেশে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা গুলশানে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের (ক্যান্টনমেন্ট জোন) অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ডিএমপির গুলশান বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্যান্টনমেন্ট জোন) মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও একই প্রজ্ঞাপনে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা প্রশাসন) মো. জিয়াউর রহমান চৌধুরীকে ডিএমপি পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে ডিএমপির পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোনাল টিম) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝