পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, উদ্বোধন আজ
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:১৯ এএম  (ভিজিট : )
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, উদ্বোধন আজ

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, উদ্বোধন আজ

তাজাখবর২৪.কম,ঢাকা: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো ও বৈশ্বিক বাণিজ্য গতিশীল করার অংশ হিসেবে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় লালদিয়া প্রজেক্ট সাইটে আয়োজিত এক অনুষ্ঠানে টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ পরিচালিত হবে। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর ওপর চাপ কমানো এবং আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে দ্রুত পণ্য খালাসের সুবিধা তৈরি করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বর্তমানে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাণিজ্য ও পণ্যের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্দরে বড় জাহাজের নোঙর সুবিধা ও দ্রুত কনটেইনার হ্যান্ডলিং নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল।নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লালদিয়া টার্মিনাল চালু হলে বন্দরে পণ্য জট কমে আসার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে। লজিস্টিকস খাতের সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্য হারে কমবে।আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেনমার্কের প্রতিনিধিদল, ব্যবসায়ী নেতা ও সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝