শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৪৩ এএম  (ভিজিট : )
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক

শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের পরিচিত পরিচালক পবন সাদিনেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।হায়দরাবাদের গোলকোন্ডা থানায় এক নারীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।অভিযোগকারী নারীর ভাষ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে পবন সাদিনেনির সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে তিনি একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করলে পবন সেটি প্রযোজনা করার পাশাপাশি তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।পরবর্তীতে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তবে নিজের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি জটিলতা শেষ হলে তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী নারীর অভিযোগ, একপর্যায়ে এই সম্পর্ক প্রতারণামূলক যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।

 তিনি শারীরিক অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানালেও পবন তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করতেন বলে দাবি করেছেন।এছাড়া ভিডিও কলে যৌন কার্যকলাপে বাধ্য করা এবং সেসব ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন ওই নারী।অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট বিকেলে পবনের নিজ বাড়িতে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে। এতে তার মুখ ও চোখ ফুলে যায় এবং পিঠ ও মাথায় আঘাত লাগে।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারা, অর্থাৎ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন এবং ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।উল্লেখ্য, ২০১৩ সালে প্রেম ইশক কাদাল সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। পরে তিনি সাবিত্রী সিনেমা এবং ২০২৩ সালে প্রশংসিত ওয়েব সিরিজ দয়া পরিচালনা করেন। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত আকাশম লো ওকা তারা সিনেমার কাজ পরিচালনা করছিলেন তিনি। পরিচালকের এই গ্রেপ্তারের ঘটনায় তেলেগু চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পবন সাদিনেনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝