কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে চারজনকে কারাদন্ড ও প্রতিষ্ঠান সিলগালা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে চারজনকে কারাদন্ড ও প্রতিষ্ঠান সিলগালা

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে চারজনকে কারাদন্ড ও প্রতিষ্ঠান সিলগালা

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান সিলগালা ও মাদক সেবনের দায়ে চারজনকে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ও তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী আল আমিন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে একটি নামবিহীন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদান ও বিপণন করে আসছিল। 

গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আঃ রহেদ শেখের পুত্র আলম শেখকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের আঃ কাদিরের পুত্র মোবারক হোসেন, চড়াখোলা গ্রামের মৃত সেলেন পালমার পুত্র সুহৃদ পালমাকে ১শত টাকা করে জরিমানা ও ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ইকবালকে ১শত টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামীদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩, ১২ রবউিল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝