কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

মো. আল-আমিন দেওয়ান,তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫নং সেক্টরের ৫৬নং সেঁতুর উত্তর পূর্ব দিকে একটি নম্বর প্লেটবিহীন ট্রাক নিয়ে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় বরগুনার তালতলী থানার ছোটবাগী গ্রামের মোস্তফা হাওলাদারের পুত্র বিল্লাল হাওলাদার ও পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত দুলালের পুত্র রবিনকে আটক করে। পুলিশ তাদের নিকট থেকে একটি অশোক লিল্যান্ড ট্রাক, একটি লোহার কাটার, একটি নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১), একটি পাইপ রেঞ্চ, একটি কাস্তে এবং ৫টি লোহার দন্ড উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২১(৮)২৬) দায়ের করা হয়।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩, ১২ রবউিল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝