চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিট : )
চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি,তাজাখবর২৪.কম, যশোর: যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নার্গিস বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত নার্গিস চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে নার্গিসের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময়ই নার্গিসের শারীরিক অবস্থা গুরুতর ছিল। তার মরদেহ আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝