যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

জেলা প্রতিনিধি,তাজাখবর২৪.কম, যশোর: যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সার্বিক সুবিধা-অসুবিধার বিষয়গুলো উপস্থাপন করা হয়।

সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।এছাড়া যশোর জেলা পুলিশের কর্মরত চারজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, যশোরের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার,যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ট্রাফিক পুলিশের টিআই মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝