তরুণরাই আমাদের শক্তি ও সাহস যোগাবে তারাই আমাদের অনুপ্রেরণা: বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিট : )
তরুণরাই আমাদের শক্তি ও সাহস যোগাবে তারাই আমাদের অনুপ্রেরণা: বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার

তরুণরাই আমাদের শক্তি ও সাহস যোগাবে তারাই আমাদের অনুপ্রেরণা: বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারাই আমাদের নতুন করে সাহস ও শক্তি জোগাবে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তাসলিমা আখতার বলেন, শুধু সার্টিফিকেট অর্জন বা ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা শুধু নিজেদের প্রতিষ্ঠানের জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি আরো বলেন, “আমরা গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম সেখানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ ছিল। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এবং হাজারো শহীদের প্রাণের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্খা আমাদের তৈরি হয়েছে। বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেন সবাই সমানভাবে অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা পাওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়। পাশাপাশি যেসব স্কুল-কলেজে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, সেগুলো দূর করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো.সাজ্জাদ হোসেন রিয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মতিলাল ভৌমিক, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় ভৌমিক এবং মানদত্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩, ১০ রবউিল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝