তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড কে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট (পর্নোগ্রাফি কনটেন্ট) সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। এবার নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জাহ্নবী। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও আপাতত ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, কৃত্রিমভাবে তৈরি বিকৃত ছবি এবং বাণিজ্যিকভাবে পরিচয় ব্যবহারের অভিযোগও মামলায় উঠে এসেছে।তবে জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। এসব পেজে তার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো অনুরাগী পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।
তবে কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে আদালত।জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়গুলোও উঠে এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন।জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা পেড্ডিতে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮