ডেঙ্গুতে এবার একদিনে ৫ জনের প্রাণহানি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিট : )
ডেঙ্গুতে এবার একদিনে ৫ জনের প্রাণহানি

ডেঙ্গুতে এবার একদিনে ৫ জনের প্রাণহানি

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে হামের পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগেরই চারজন। বাকি একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে।এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৬ হাজার ৮৯৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বর্তমানে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝