যশোর প্রাচ্য সংঘের উদ্যোগে আবুল হুসেন রাষ্ট্রসভার মাসিক পাঠচক্র অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম  (ভিজিট : )
যশোর প্রাচ্য সংঘের উদ্যোগে আবুল হুসেন রাষ্ট্রসভার মাসিক পাঠচক্র অনুষ্ঠিত

যশোর প্রাচ্য সংঘের উদ্যোগে আবুল হুসেন রাষ্ট্রসভার মাসিক পাঠচক্র অনুষ্ঠিত

এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো: যশোর সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত সাহিত্য সংস্কৃতি ও গবেষণার সুতিকাগার প্রাচ্য সংঘের উদ্যোগে আবুল হুসেন রাষ্ট্রসভার নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেলে প্রাচ্যসংঘের অডিটোরিয়ামে। এবারের প্রতিপাদ্য আলোচ্য বিষয় ছিল ফিরে দেখা বাংলা এবং বাংলার ভূমি গঠন মানুষের বসতি ও বাংলার নামকরণ। বিভিন্ন বিষয়াদি নিয়ে পাঠচক্র সিন্ধু সভ্যতার সময়কালে বৃহৎ বাংলা ও বাংলাদেশের অস্তিত্ব বাংলার ভূপ্রকৃতি মানুষের বসতি গড়ে ওঠার ইতিহাস এবং বাংলা নামকরণের নানা দিক নিয়ে দীর্ঘ ২ ঘণ্টায় আলোচনায় মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট্য লেখক সাহিত্যিক গবেষক বুদ্ধিজীবী ও সাংবাদিক প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেনজিন খান। 

আলোচনায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন, ডা: এ কে এম আব্দুর রহমান, ডা: মনিরুজ্জামান, সাংবাদিক নুর ইসলাম,সাংবাদিক এসএম সেলিম, সাংবাদিক এসএম সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম সজল,সাংবাদিক তৌহিদ মনি, সাংবাদিক দইস উদ্দিন, হেমায়েত রহমান, তাপস কুমার বিশ্বাস,নিত্যানন্দ পাল,সোমনাথ ইসলাম, কৌশিকুর রহমান, মতিউর রহমান সহ লেখক সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ পাঠচক্রে উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায় প্রতিমাসের তৃতীয় শুক্রবার নিয়মিত আবুল হুসেন রাষ্ট্রসভার পাঠচক্র অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিমাসের প্রথম শুক্রবার একই সময়ে আয়োজন করা হবে সাহিত্য সভা।পাঠচক্রটি সবার জন্য উন্মুক্ত থাকবে এতে পাঠক গবেষক শিক্ষার্থী ও সাহিত্য সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩, ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝