প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৭ পিএম (ভিজিট : )
গোপন আস্তানা থেকে ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার
তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যাব)।বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে র্যাব-২ এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জেনেভা ক্যাম্প থেকে সহজে আসামি ধরা যায় না এবং সেগুলোকে বের করে নিয়ে আসা যায় না। জেনেভা ক্যাম্পে শীর্ষ কয়েকজন মাদক কারবারি রয়েছে তার মধ্যে চুয়া সেলিম অন্যতম একজন মাদক কারবারি। চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুর ও আদাবরে একের পর এক এসব অপরাধীদের আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮