শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম  (ভিজিট : )
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 

শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বৃষ্টির কারণে শুটিং বাতিল। আর সেই অবসরে বাবা-মায়ের কাছে গিয়ে যেন আবার ফিরে পেলেন নিজের শৈশব। বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভারতের দক্ষিণী তামিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।ছবিটিতে দেখা যায়, বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝে শান্তিতে ঘুমিয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশ করে তিনি লেখেন, বৃষ্টির কারণে শুটিং বাতিল হওয়ায় শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর এতে তার ক্লান্তি পুরোপুরি কেটে গেছে। 

তবে ছবিটির পেছনেও রয়েছে বিশেষ চমক। বিজয়ের এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী ও তার স্ত্রী রাশমিকা মান্দানা।ছবিতে নিজের নাম উল্লেখ করায় মজার ছলে বিজয়কে খোঁচা দেন রাশমিকা। মন্তব্যে তিনি লেখেন, শুধু এই ছবির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হলো? এত বছর ধরে তোলা তার অন্য ছবিগুলোর কৃতিত্বও দেওয়া উচিত বলে রসিকতা করেন তিনি। নিজের ছবি তোলার দক্ষতা সবাইকে দেখানোর কথাও বলেন রাশমিকা।

বিজয় ও রাশমিকার এই খুনসুটিতে ভক্তরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে ছবিটির জন্য রাশমিকার প্রশংসা করেছেন।কাজের ক্ষেত্রেও আবার একসঙ্গে দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। আসন্ন ঐতিহাসিক নাট্যধর্মী ছবি রণবালিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।এর আগে ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় এই জুটিকে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝