ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম  (ভিজিট : )
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠানের একাংশ।

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠানের একাংশ।

এম. এস. আই শরীফ,তাজাখবর২৪.কম,ভোলাহাট(চাঁপাইনবাবগ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও এলক্ষ্যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১৬ আগষ্ট ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগষ্ট '২৬) পর্যন্ত  যথাযথভাবে উদযাপনে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের পরে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল  মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মোঃ একরামুল হক, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ শামিম হোসাইন। 

"রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলার মৎস্যচাষীদের মাছচাষের সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার প্রদাণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
 
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝