যশোরে নানান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৩:১২ পিএম  (ভিজিট : )
যশোরে নানান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

যশোরে নানান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো: যশোরে পালিত হয়েছে জাতীয় মৎস্য উৎসব। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। গত রবিবার দিনভর ছিল মৎস্য জীবিদের আনন্দের দিন। সকাল থেকে বিভিন্ন মৎস্যজীবি ও হ্যাচারীর মালিকরা দলবল নিয়ে যশোর কালেক্টরেট চত্বরে সমবেত হন। সেখান থেকে সকাল দশটায় শুরু হয় এক  বর্ণাঢ্য শোভাযাত্রা।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয়। এতে মৎস্যচাষি,হ্যাচারীর মালিক,উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে যশোর পৌর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও সম্মাননা অনুষ্ঠান। যশোর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী সম্মাননা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির মান্যবর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন যশোরে মৎস্য চাষে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা ধরে রেখে এ খাতকে আরো সম্প্রসারণ করতে হবে। মৎস্য চাষীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে বেশি বেশি তাদের তদারকি বাড়ানোর উপরও গুরুত্ব দেন তিনি। যশোরের মৎস্যজীবিদের সকল ন্যায্য দাবি মাননীয় প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সিদ্দিকী এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সাদুপানি উপকেন্দ্র যশোরের প্রধান ডাক্তার এ এস এম তানভিরুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি যশোর জেলার ১১ জন শ্রেষ্ঠ্য মৎস্য চাষীর হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্ত মৎস্য চাষিরা হলেন যশোর সদর উপজেলার শামসুদ্দিন চৌধুরী সুমন,মনীরামপুর উপজেলার ইসমাইল হোসেন রিপন,মহিরুল ইসলাম,অভয়নগরের রবিউল আলম,অভিজিৎ রায়,কেশবপুরের সাধন কুমার পাল,ঝিকরগাছার রেজাউল ইসলাম,শার্শার শহিদুল ইসলাম, চৌগাছার বি এম নেওয়াজ শরীফ, আব্দুল আহাদ ও বাঘারপাড়ার আবু বক্কর সিদ্দিককে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ক্যাপশন:-জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। সম্মাননা ক্রেস্ট হাতে মৎস্যজীবীদের একাংশ। ছবি ও সংবাদ এসএম সেলিম যশোর।


তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝