সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি 
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম  (ভিজিট : )
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি 

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি 

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনের পর এই সম্মান পাওয়াকে অত্যন্ত আবেগের ও বিনম্রতার মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে রানি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আজকের দিনটি তার জন্য তেমনই একটি দিন।

অভিনেত্রী দুরেফিশানের ভিডিও ভাইরাল
তিনি জানান, অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জন্য গভীরভাবে সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনে করা প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প ও প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আজকের মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।রানি মুখার্জি আরও বলেন, এত বছর ধরে দর্শকরা তার কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ছাড়া তাঁর এই দীর্ঘ যাত্রা একই রকম হতো না।এই সম্মান কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানান তিনি। পাশাপাশি গল্পের শক্তির ওপর তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝