শিক্ষকতা ছেড়ে রাজনীতি, এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:১৭ এএম  (ভিজিট : )
শিক্ষকতা ছেড়ে রাজনীতি, এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

শিক্ষকতা ছেড়ে রাজনীতি, এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তাজাখবর২৪.কম,ঢাকা: বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা তার ওপরই আস্থা রেখেছেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে।সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনও বিচলিত করেছে, কখনও বন্দিদশা, আবার কখনও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথচলা। পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকার আদায়ে। দীর্ঘ ৪ দশকের বেশি সময় যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপসহীনভাবে উজাড় করেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্যোন্নয়নে। আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল ৯০-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে।

পাঁচবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময় হাল ধরেছিলেন বিএনপির। ২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার তার কাঁধে ওঠে। ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারান্তরীণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজনস্বীকৃত এই রাজনীতিক।নিজেও ১১ বার কারাবরণ করেছেন। নির্যাতনের স্বীকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে।দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দি অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চিতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে।
 
গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তা দিয়েছেন লড়াইয়ের।২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজনশ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি।
 
রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিক। প্রজ্ঞা-অভিজ্ঞতায় ঋদ্ধ এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্বগুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি।
 
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ছিল ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩, ৩০ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝